কালু পেটুকের গল্প

 




ওরে হ্যাদা জানিস নাকি
ওই বাড়ির ওই কালু
লবন ছাড়াই খায় নাকি সে
এত্তোগুলো আলু।

মরিচ ডলে একলা একলা
খায় যে পান্তা ভাত
খাওয়ার পরে দৌড়ে পালায়
না ধুয়ে সে হাত।

মুড়ি খেয়েই ভুড়ি ভরায়
পানি খায় সে কম
অনেকগুলো চিড়া খেয়ে
নেয় যে একটু দম।

পড়তে গিয়ে সরতে বলায়
ধমক দিল জোরে
এক ধাক্কাতে ফেলে দিল

ব্রেঞ্চের তলে মোরে।

বল তো হ্যাদা ওই কালুটা
শক্তি কোথায় পায়,
দেহের শক্তি বাড়াতেই কি
এত্তো খাবার খায়?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি